,

বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করায়, ভাবা হয়েছিল তুলনামূলক কম শক্তির শ্রীলঙ্কাকে হারাবেন সালমা-রুমানারা। তবে লঙ্কান মেয়েদের কাছে উল্টো ৯ উইকেটের বড় ব্যবধানেই হারল বাংলাদেশ।

সোমবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ৮ উইকেটে ৯১ রান সংগ্রহে শেষ করে নির্ধারিত ২০ ওভার। দলে ৩৯ রানের সর্বোচ্চ সংগ্রহ আসে নিগার সুলতানার ব্যাটে। এছাড়া সানজিদা ইসলাম ও ফারজানা হকের ব্যাট থেকে ১৩ রান করে আসে। তবে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদের বিপক্ষে শ্রীলঙ্কান বোলার শশীকলা সিরিবর্ধন একাই ৪ উইকেট তুলে নেন।

বাংলাদেশের দেওয়া রান তাড়া করতে লঙ্কানদের খেলতে হয়েছে মাত্র ১৫ ওভার ৩ বল। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে নেন লঙ্কানরা। লঙ্কান ওপেনার ও অধিনায়ক চামারি জায়ানগানি ২২ বলে ৩০ রান নিয়ে উইকেট দেন। আরেক ওপেনার হাসিনি পেরেরা আনুশকা সানজিওয়ানিকে সাথে করে জয় নিয়ে খেলা শেষ করেন।

বিশ্বকাপের সবশেষ তিন আসরে এই নিয়ে ১২ ম্যাচের সবগুলোই হারল বাংলাদেশ। ২০১৪ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাঁচ ম্যাচে জয় ছিল দুটিতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য