,

এ রকমটাই আশা করেছিলাম : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্ববাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একতরফাভাবে জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সের পর বল হাতেও টাইগাররা দেখিয়েছে দারুণ নৈপূণ্য। ৩২২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে সফরকারীরা ১৬২ রানে অলআউট হয়ে যায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে মাশরাফিরা জেতেন ১৭০ রানে। প্রায় আট মাস পর ওয়ানডেতে জয়ের মুখ দেখে লাল সবুজের প্রতিনিধিরা।

টাইগারদের ওয়ানডে ইতিহাসে রানের দিক থেকে এটি সবচেয়ে বড় জয়। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানে জিতেছিল টাইগাররা।

সিলেটে টাইগারদের খেলা দেখে তৃপ্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, টাইগারদের কাছে এমনটাই আশা করেছিলেন তিনি। ‘ম্যাচটা যে রকম আশা করেছি সেরকমই হয়েছে। এ রকমটাই আশা করেছিলাম। দুর্দান্ত ইনিংস খেলেছে লিটন এতে কোনো সন্দেহ নেই, এ ছাড়া শেষের দিকে সাইফউদ্দিনও দারুণ একটা ইনিংস খেলেছে।’

লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি, মিথুনের ঝোড়ো ব্যাটিং আর সাইফউদ্দিনের ক্যামিও ইনিংসে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে রানের পাহাড় গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৩২১ রান করে স্বাগতিকরা।

সর্বোচ্চ ১২৬ রান করেন লিটন। ৫০ রান করেন মোহাম্মদ মিথুন। জিম্বাবুয়ের বিপক্ষে এটি তার সর্বোচ্চ রান, আর যেকোনো দেশের বিপক্ষে একদিনের ক্রিকেটে এটি তার অষ্টম সর্বোচ্চ রান। সাইফউদ্দিন ১৫ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন।

সাইফউদ্দিনকে নিয়ে পাপন বলেন, ‘আসলে সাইফউদ্দিনকে আমরা মিস করছিলাম। এটা আমি আগেও কয়েকবার বলেছি, বিশেষ করে টি-টোয়েন্টিতে আমরা সবসময় মিস করি। লোয়ার অর্ডারে একজন অলরাউন্ডার যে দ্রুত কিছু রান এনে দিতে পারে। আজকে এতদিন পরে এসেও সে আমাদের কিছু সুন্দর রান উপহার দিয়েছে।’

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দুর্দান্ত করেছেন সাইফউদ্দিন। সাত ওভার বোলিং করে মাত্র ২২ রান দিয়ে তিন উইকেট নেন এই অলরাউন্ডার। এ ছাড়া দুটি করে উইকেট নেন মাশরাফি মোর্ত্তজা ও মেহেদী হাসান মিরাজ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য