,

গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ৫জন নিহত

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলাদেশ জার্নালকে জানায়, গাড়িটি দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খাদে পড়া প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। পরে তারা স্থানীয় ফায়ারসার্ভিসের কর্মীদের সহোযোগিতায় সবাইকে উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় আরো একজনের মৃত্যু হয়।

অন্য দুইজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), কাশীপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাঁদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন ও মান্নান। তবে খোকন ও মান্নানের ঠিকানা পাওয়া যায়নি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ৩ যাত্রী দগ্ধ হয়ে মারা যান।

তিনি জানান, দগ্ধ প্রাইভেটকারের আরও ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য