,

নবীনগর পৌরসভাকে আধুনিক ও জবাবদিহিমূলক পৌরসভা করতে চাই- মেয়র এড. শিবশংকর দাস

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় এড. শিবশংকর দাস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহনের পর ১০০ দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে পৌর নাগরিক সুযোগ-সুবিধার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভাস্থ মেয়রের কার্যালয়ে শনিবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এড. শিব শংকর দাস বলেন, ‘ আমি প্রতি ৩ মাস পরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌরসভার কাজের জবাবদিহি করবো। তিনি প্রথমেই সদ্য সাবেক হওয়া মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিনের প্রশংসা করে বলেন, সাবেক মেয়র আপনাদের জন্য অনেক কাজ করে গেছেন, কিছু কাজ তিনি তার সময় স্বল্পতার জন্য করে যেতে পারেননি। আমি সাবেক মেয়রের যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো আগ্রাধিকারবলে সবার আগে করার চেষ্টা করবো এবং মাননীয় এম.পি জনাব এবাদুল করিম বুলবুল সাহেবের কাছে আমি জবাবদিহিমূলক আলোচনা করে নবীনগর পৌরসভার নাগরিকদের কল্যাণে ও পৌরসভার উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর ১০০ দিনে পৌর এলাকায় প্রায় ৫০ কোটি টাকার কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে তিনি জানান।

ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন বেহাল রাস্তা-ঘাট ও সাঁকোর বদলে কালভার্ট বা ব্রীজ নিমার্ণের জন্য ১২ কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে। এছাড়া ২৪ কোটি টাকা ব্যয়ে আর্সেনিকমুক্ত সুপিয় পানীর সরবরাহ ও ফায়ার সার্ভিসের পানি সরবরাহে ওয়াটার সাপ্লাই প্রকল্পসহ বহুতল বিশিষ্ট পৌরভবন নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে বলে যাচ্ছেন। তাছাড়া নবীনগর সদরে পাবলিক টয়লেট, পথচারি পারাপার রোড, রাস্তা প্রশস্তকরণসহ নতুন করে ড্রেন নিমার্ণ, আধুনিক কসাইখানা ও বহুতলা বিশিষ্ট সবজি-মাছের বাজারসহ বিভিন্ন প্রকল্পে আরও প্রায় ১৪ কোটি টাকার কাজ শুরু হবে বলে জানান। প্রায় আড়াই ঘন্টা ধরে চলা সংবাদ সম্মেলনে মেয়র বলেন, পৌর এলাকার যে কোন সমস্যা আপনারা তুলে ধরে আমাকে সহযোগিতা করুন যেন আমি সরেজমিনে গিয়ে সেই সমস্যা সমাধান করতে পারি এবং কেউ যদি চাকরি দেয়ার নাম করে কিংবা কোন কাজের অযুহাতে আমার নামে আর্থিক লেনদেন করে তাদেরকে ধরিয়ে দিবেন। আপনাদের দোয়া ও ¯্রষ্টা আমাকে অনেক দিয়েছেন, আমি তা নিয়েই সন্তুষ্ট। প্রায় সাড়ে চারশ স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। যেগুলোর প্রায় অনেক গুলো বন্ধ ছিল। পৌর এলাকার বর্জ্য অপসারনের জন্য ১মার্চ থেকে কাজ করবে একটি বেসরকারি সংস্থার অর্ধশত পরিচ্ছন্ন কর্মী।

যেসব ড্রেনে স্লাব নেই সেগুলোতে অচিরেই স্লাব বসানো হবে। সংবাদ সম্মেলনে নবীগর প্রেসক্লাব, নবীনগর উপজেলা প্রেসক্লাব ও নবীনগর উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিকগণ, পৌর কাউন্সিলর আবু হানিফ, গনি চাঁন মোকসুদ, দাউদ আলম শ্যামল, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সফিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ওমর ফারুক, শ্রমিক লীগ নেতা রতন মিয়া, যুবলীগ নেতা জিয়াউল হক জিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য