,

করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এটিই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কয়েকজনের শরীরে সম্প্রতি করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর মধ্যে তারা করোনা কবলিত দেশগুলোতে বেড়াতে যাননি, দেশেই ছিলেন। তা সত্ত্বেও কীভাবে সংক্রমণ ছড়াল তা নিয়ে তারা চিন্তিত। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসা এক মহিলাও করোনা আক্রান্ত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য