,

মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন শপথ নিলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দিন ইয়াসিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ এ নিয়োগ দেন। রোববার (১ মার্চ) স্থানীয় সময় সকাল ১০ টায় কুয়ালালামপুরে ‘ইস্তানা নেগারা’ রাজপ্রাসাদে মুহিউদ্দিন ইয়াসিন শপথ নেন।

মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বলেছেন, দেশটির রাজা সংসদের ২২২ সদস্যের সঙ্গে বৈঠকের পর মুহিউদ্দিন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুযাযী রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবেন নিয়োগ দিয়েছেন। ইয়াসিন এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

গত ২৪ ফেব্রুয়ারি মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।

রাজপ্রাসাদ সূত্র বলছে, মালয়েশিয়ার আরেক নেতা আনেয়ার ইব্রাহিমের চেয়ে মুহিউদ্দিন ইয়াসিনের পক্ষেই বেশিরভাগ সংসদ সদস্য তাদের মত প্রকাশ করেছেন। দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম। তবে গত নির্বাচনে আয়োয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মাদ জোটবন্ধভাবে নির্বাচন করে বিজয়ী হন। তখন থেকে জল্পনা চলছিল আনোয়ার ইব্রাহিম হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু রাজার ঘোষণার মধ্য দিয়ে ওই জল্পনার অবসান ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য