,

সড়ক দূঘর্টনা রোধ করতে সচেতনতার বিকল্প নেই : শাহজাহান খান

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌ -পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, সড়ক দূঘর্টনা রোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প নেই।

আজ শনিবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, লাইসেন্স গ্রহনের জন্য প্রায় ২০লাখ ড্রাইভার প্রস্তুত রয়েছে। কিন্তু সরবরাহে বিলম্ব হচ্ছে। ফলে ড্রাইভাররা সময়মত লাইসেন্স পাচ্ছে না।
পরে সেখানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে প্রদানকৃত বিভাগীয় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আখতার হোসেন বাদলের সভাপতিত্বে এবং রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) একেএম আজিজুল ইসলাম রাজু, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সিদ্দিকী রনি, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাদিবুজ্জামান শাহীন প্রমুখ।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের হাতে ফুলের নৌকা দিয়ে জাতীয় শ্রমিক লীগে যোগদান করছেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলী হোসেন ছোট বাবুসহ শতাধিক ব্যবসায়ী।
এসময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় ও জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য