,

সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণকে দমিয়ে রেখে সরকার রাষ্ট্র পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ স্বৈরতান্ত্রিক ও জনগণের ম্যান্ডেটরিহীন সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সমাবেশ করতে দিচ্ছে না, র‌্যালির অনুমতি দিচ্ছে না। এটা এখন গতানুগতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জনগণকে দমিয়ে রেখে, মানুষের আকাঙ্ক্ষাকে দমিয়ে রেখে সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, করছে।’

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে ফখরুল বলেন, খালেদা জিয়া অনেক অসুস্থ। এরপরও ষড়যন্ত্রমূলকভাবে তাকে জামিন দেওয়া হচ্ছে না। আমরা চেষ্টা করছি জনগণকে সংগঠিত করে খালেদা জিয়াকে মুক্ত করবার।

বিএনপি জানিয়েছিল পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চেষ্টা করছি যে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব করা, স্পেসগুলোকে নিয়ে চেষ্টা করছি।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। একই সঙ্গে সারা দেশে পালন করা হবে এই বিক্ষোভ সমাবেশ।

গত বৃহস্পতিবার হাইকোর্ট খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছিলেন। এর প্রতিবাদে আজ দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল বিএনপির।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা