সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপসের মাধ্যমে ‘জঙ্গি কার্যক্রম’ চালাতেন তারা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক নারী সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গতকাল শুক্রবার রাত ১০টা থেকে আজ শনিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, অলিউল ইসলাম ওরফে সম্রাট ওরফে আব্দুল্লাহ্ (২৩), মো. মোয়াজ্জিম মিয়া ওরফে শিহাদ ওরফে আল্লাহর গোলাম (২০), মো. সবুজ হোসেন ওরফে আবদুল্লাহ ওরফে আবদুল্লাহ এবাজ উদ্দিন (২৬), মো. আরিফুল হক ওরফে আরিফ ওরফে হৃদয় ওরফে গাজওয়াতুল হিন্দ (২০) ও রাশিদা ওরফে হুমায়রা (৩৩)।

আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-৪-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক।

ডিআইজি মোজাম্মেল হক বলেন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল গতকাল রাত ১০টা থেকে আজ ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচলানা করে। এ সময় ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার অলিউল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তিনি এইচএসসি পাস করে কিছুদিন স্থানীয় মসজিদে আররি শিক্ষা গ্রহণ করেন। আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ততার কারণে ২০১৯ সালে আশুলিয়া থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়। সেই মামলায় দুই মাস কারাভোগের পর বর্তমানে তিনি ওই মামলায় জামিনে আছেন। জেলখানায় থাকাকালীন তিনি গ্রেপ্তার অন্য জঙ্গিদের সংস্পর্শে আসেন এবং তাদের কাছ থেকে জঙ্গি সংক্রান্ত কার্যক্রমে আরও দিকনির্দেশনা গ্রহণ করে অধিক দক্ষতা অর্জন করেন। ফেসবুক ছাড়াও তিনি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জঙ্গি কার্যক্রম চালু রাখেন।

গ্রেপ্তার মো. মোয়াজ্জিম মিয়া সম্পর্কে র‍্যাব জানায়, ছাত্র জীবন থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যক্রম তাকে আকৃষ্ট করত। ধীরে ধীরে তিনি সশস্ত্র জঙ্গিবাদে অংশগ্রহণে আগ্রহী হয়ে ওঠেন। ফেসবুকে আনাস আদনান নূর নামক এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। তিনি তাকে আনসারুল্লাহ বাংলা টিম নামক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তাব দেন। পরে ওই ব্যক্তির মাধ্যমেই তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যপদ গ্রহণ করেন। বর্তমানে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। মেসেঞ্জারে একটি উগ্রবাদী গ্রপের তিনি অ্যাডমিন হিসেবে কাজ করেন।

গ্রেপ্তার সবুজ হোসেনের বর্ণনা দিয়ে র‍্যাব জানায়, তিনি ইচএসসি পাস। বর্তমানে সবুজ সাভারে একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত। স্থানীয় মাদ্রাসার শিক্ষক মো. মোয়াজ্জিম মিয়ার সরাসরি সংস্পর্শে এসে তিনি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িয়ে পড়েন। মেসেঞ্জারে ভয়েস অব ইসলাম গ্রুপের তিনি একজন অ্যাডমিন।

এ ছাড়া মো. আরিফুল হককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তিনি চাঁদপুরের স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুর ইপসা এলাকায় বসবাস করছেন। তিনি বর্তমানে একটি গার্মেন্টসে কর্মরত। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। সাভার এলাকার মাদ্রাসার শিক্ষক মোয়াজ্জিম মিয়ার সংস্পর্শে তিনিও উদ্বুদ্ধ হয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি প্রায় দুই বছর ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। মোবাইল ফোন ছাড়া ট্যাবে ওয়াইফাই সংযোগের মাধ্যমে তিনি অনলাইনে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অনলাইনে জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য ফেসবুকসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করেন।

অপর দিকে গ্রেপ্তার নারী জঙ্গি রাশিদা ওরফে হুমায়রা সম্পর্কে র‍্যাব জানায়, তিনি একটি মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণি পাস করেছেন। ২০১০ সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তিন বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। দাম্পত্য জীবনে তার আট বছরের এক কন্যা সন্তান আছে। তিনি ২০১৪ সালে দুবাই যান এবং দুবাই থেকে এসে ২০১৭ সালে কাতার যান। কাতার থাকা অবস্থায় অনলাইনে আল্লাহর গোলাম নামক ফেসবুক আইডির সঙ্গে তার পরিচয় হয় যা মোয়াজ্জিম মিয়া চালাতেন। পরে কাতারে অবস্থানকালে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আদর্শে অনুপ্রাণিত এবং উদ্ধুদ্ধ হয়ে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িয়ে পড়েন। অনলাইনে তিনি ইনশাআল্লাহ আমি মুজাহিদা নামের ফেসবুক আইডি ও ইমো অ্যাকাউন্ট খুলে জঙ্গি কার্যক্রম পরিচালনাসহ আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতাদের সঙ্গে অনলাইন গ্রপের মাধ্যমে পরিচিত হয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন।

গ্রেপ্তার পাঁচজনের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছে র‍্যাব।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী