,

তালেবানের সঙ্গে চুক্তি করল যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও তালেবান প্রতিনিধিদের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে আফগানিস্তানে ২০০১ সাল থেকে চলে আসা যুদ্ধের অবসান হতে যাচ্ছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা’র প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান এ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। এ সময় যুক্তরাষ্ট্র ও তালেবানের প্রতিনিধি ছাড়াও পাকিস্তান, কাতার, তুরস্ক, ভারত, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও তাজিকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ধীরে ধীরে তাদের সৈন্য ফিরিয়ে নেবে।

এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে দুই পক্ষ দীর্ঘদিন তাদের দাবি-দাওয়া নিয়ে বিতর্কে লিপ্ত ছিল। শনিবারের আগে তালেবান তাদের সকল যোদ্ধাদের আক্রমণ বন্ধ রাখতে নির্দেশ দেয়।

মোহাম্মদ নাঈম নামের এক তালেবান প্রতিনিধি এ চুক্তিকে ‘একধাপ এগিয়ে যাওয়া’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই চুক্তির ফলে আফগানিস্তানে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে।’

তালেবান এক বিবৃতিতে বলেছে, ‘এই চুক্তির ফলে আফগানিস্তানে দখলের পরিসমাপ্তি ঘটল। আফগানিস্তান থেকে সব বিদেশি বাহিনী প্রত্যাহার ও ভবিষ্যতে আর কখনো হস্তক্ষেপ না করা নিঃসন্দেহে একটি বড় অর্জন।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মাইক পম্পেই প্রতিশ্রুতি রক্ষায় তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি জানি বিজয় ঘোষণার একটি লোভ থাকবে, তবে আফগানদের পক্ষে তখনই বিজয় অর্জন হবে, যখন তারা শান্তিতে ও সমৃদ্ধিতে থাকতে পারবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য