,

মুহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার রাজা প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করেছেন। শনিবার দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

রোববার কুয়ালালামপুরে স্থানীয় সময় সকাল ১০টায় ইস্তানা নেগারা রাজপ্রাসাদে মুহিউদ্দীন ইয়াসিন শপথ নেবেন।

মালয়েশিয়ার রাজপ্রাসাদ সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মালয় মেইল।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ২৪ বছরের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।

এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন রাজা। দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিউদ্দিন ইয়াসিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য