,

অভিযান শুরু হয়েছে আগাছা পরিস্কারের : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুব মহিলালীগ নেত্রী পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডে দল বিব্রত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিস্কার অভিযান শুরু হয়েছে। কেউ এর বাইরে যেতে পারবে না।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নতুন থানার উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, শুধু পাপিয়া নয়, তাদের সকল গডফাদার-গডমাদারকেও আইনের আওতায় আনা হবে। কোনভাবেই এসব কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর চিত্রনায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। এ ক্ষেত্রে পিবিআই সফলতার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সাগর-রুনি হত্যাকাণ্ডের জট খুলে এর মূল রহস্য উদঘাটন করা হবে।

মুজিববর্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি ও হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেতুমন্ত্রী ও আমাদের সাধারণ সম্পাদক দলের অবস্থান পরিস্কার করেছেন।

দর্শনার নতুন থানা উদ্বোধনের পর মন্ত্রী বলেন, সীমান্ত জেলা হিসাবে চুয়াডাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। দর্শনা তার অন্যতম। ইতিমধ্যে দর্শনাবাসীর প্রাণের দাবি দর্শনাকে থানায় রুপান্তরিত করা হলো। খুব দ্রুত এটাকে উপজেলায় পরিণত করা হবে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে।

থানা উদ্বোধনের পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত জঙ্গী, সন্ত্রাস ও মাদকবিরোধী এক জনসভায় যোগ দেন মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে মন্ত্রীর হাতে ফুল দিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত ৯০ জন মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসাদ হাজী আলি আজগর টগর, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য