,

নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজে পিঠা উৎসব

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : গ্রাম-বাংলার মানুষের চিরায়ত ঐহিত্য ও সংস্কৃতিকে স্মরণে রেখে নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজে বর্ণিল এক আয়োজনে প্রথমবারের মত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। একদিকে হরেক রকমের বাহারি পিঠা ও রসালো পিঠার সমাহার ছিল উৎসবে,অন্যদিকে চলছিল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার সকালে ফুলেল ফিতা কেটে এই উৎসবের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

তিনি অনুষ্ঠানের আয়োজন দেখে প্রশংসা করেন আয়োজকদের।ঘুরে ঘুরে দেখেন স্টল গুলো। অধ্যক্ষ মোঃ আলমগীরের সভাপতিত্বে প্রভাষক প্রার্থ প্রতিম সৌমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ওসি তদন্ত কবির হোসেন। বক্তব্য রাখেন প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া ও সৈয়দ লুৎফর হায়দার। দিনব্যাপী উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহনে কলেজ মাঠে দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের বাহারি পিঠাপুলির ২৫টি স্টল সাজিয়ে বসেছিল। এখানে আগত দর্শকরা এক স্টল থেকে অন্য স্টল ঘুরে ঘুরে স্বাদ নিয়েছে হরেক রকম স্বাদের পিঠা।

অনুষ্ঠানে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা নাচ-গানে অংশ নেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারিরা অংশগ্রহন করেন। প্রধান অতিথি বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন বাঙালির অনেক উৎসবের মতই পিঠা উৎসব সুপ্রাচীন কালের। নতুন প্রজম্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতেই এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উৎসবের আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য