,

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মহিউদ্দিন ইয়াসিন, রোববার শপথ

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার অষ্টম  প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। আগামীকাল রোববার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে তার শপথ অনুষ্ঠান হবে।

শনিবার সংবিধানের ৪০(২)এ ও ৪৩(২)এ মালয়েশিয়ার রাজা চান শ্রী মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।

মহিউদ্দিন ইয়াসিন মাহাথির মোহাম্মদ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ২৪ বছরের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।

এর আগে প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন রাজা। দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য