,

রক্তাক্ত দিল্লিতে ১৪৮ মামলা দায়ের, সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্কবাণী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লির সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে। ২৫০ জনের ওপর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের বেশিরভাগই ২০ থেকে ৩০ বছর বয়সী। দিল্লির পুলিশ এ কথা জানিয়েছে। এদিকে, উত্তর পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় দিল্লি পুলিশ জানিয়েছে, তারা এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় ১৪৮টি এফআইআর দায়ের করেছে। এখনও পর্যন্ত ৬৩০ জনকে হয় গ্রেপ্তার করা হয়েছে, কিংবা আটক করা হয়েছে। এখনও পর্যন্ত দিল্লির ২ হাসপাতালে ৪৩ জনের মৃত্যু হয়েছে কিংবা মরদেহ উদ্ধার করা হয়েছে।

দিল্লি পুলিশের মুখপত্র এমএস রণধাওয়া জানিয়েছেন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে ঘটনার তদন্তে ডাকা হয়েছে। সংঘর্ষস্থলে তদন্তকারীরা যাচ্ছেন এবং নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে যা মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যে ২৫ টি অস্ত্র আইনে বলেও জানিয়েছেন তিনি।

দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রায় ৪০০ শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিল্লি পুলিশ জানিয়েছে, ২২ জনের মৃত্যু হয়েছে গুরুতর আঘাত থাকার কারণে। আর ১৩ জনের মৃত্যু হয়েছে গুলির আঘাতের কারণে। তবে মৃতদের মধ্যে মাত্র ২৬ জনকে শনাক্ত করা হয়েছে।

এদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ানোর ব্যাপারেও সতর্ক করা হয়েছে। উসকানিমূলক কোনও ভিডিও ছড়ানোর ব্যাপারও সতর্ক করা হয়েছে। এই ধরনের কোনও ভিডিও পেলে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য