,

বিদ্যুৎ-পানির সামান্য মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না : সেতুমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ-পানির সামান্য মূল্যবৃদ্ধিতে জনগণের ভোগান্তি হবে না। সামনের মৌসুমে যাতে পানির হাহাকার সৃষ্টি না হয় সেজন্য সামান্য মূল্য বৃদ্ধি করা হয়েছে।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমণ্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম বাড়ানো হয়েছে। কারণ সরকার বিদ্যুতে যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও সেরকম ভর্তুকি দিতে হচ্ছে। মুজিববর্ষে আমরা শতভাগ বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চাই। প্রত্যেক ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালাতে চাই। সামনে গরমের মৌসুম, লোকজন যেন কষ্ট না পায় সেজন্য আমরা বিদ্যুৎব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে চাই।

খালেদা জিয়ার মুক্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার জামিন বিষয়ে আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বিএনপি কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে। এ বিক্ষোভ কোনো রাজনৈতিক নেতা বা দলের বিরুদ্ধে নয়। আদালত খালেদা জিয়াকে জামিন দেয়নি বলেই তারা এ কর্মসূচি পালন করছে। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধের একটা কর্মসূচি বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য