,

বেলে নানা উপকার

news-image

অনলাইন ডেস্ক : শীতের পর চলে এসেছে ঋতুরাজ বসন্ত। এ সময়ে আবহাওয়ার পরিবর্তন খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে শরীরে। এজন্য ছোট-বড় প্রায় সকলেই নাজেহাল হয়ে পড়ে।এ সমস্যা সহজেই কাটিয়ে উঠতে সাহায্য করে বেল। এই খাবারটি শরীর সতেজ রাখার পাশাপাশি অসুখ থেকেও সহজেই সুরক্ষা দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ বেলের বেশ কিছু উপকারিতার কথা তুলে ধরেছেন। চলুন জেনে নিই বেলের এসব উপকারিতা-

কোষ্ঠকাঠিন্য কমায়

সবাই জানে বেল পেট পরিষ্কার করে। একথা কিন্তু বৈজ্ঞানিকভাবেও সত্য। নিয়মিত টানা তিন মাস যদি আপনি বেল খান, তাহলে সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে।

আলসারের ওষুধ

পাকা বেলের শাঁসে সেই ফাইবার আছে, যা আলসার উপশমে খুবই কার্যকরী। সপ্তাহে তিনদিন খান বেলের শরবত। এ ছাড়া বেলের পাতা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেকাংশে কমে আলসার।

ডায়াবেটিস কমায়

পাকা বেলে আছে মেথানল নামে একটি উপাদান, যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে। তবে শরবত বানিয়ে নয়, বেল খেতে হবে এমনিই।

ব্যথা কমায়

নিয়মিত বেল খেলেই মুক্তি পাবেন আর্থ্রাইটিস ও ব্যথার সমস্যা থেকে।

এনার্জি বাড়ায়

এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ১০০ গ্রাম বেল ১৪০ ক্যালোরি এনার্জি দেয়। এ ছাড়াও এটি মেটাবলিক স্পিড বাড়ায়।

ব্লাড প্রেসার কমায়

ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে বেলের জুড়ি মেলা ভার। কাজেই নিয়মিত বেল খান। শরীর ও মন সুস্থ রাখুন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য