,

ঢাকা বারে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে বিএনপি জোটের জয়

news-image

আদালত প্রতিবেদক : ঢাকা বার আইনজীবী সমিতির ২০২০-২০২১ কার্যনির্বাহী পরিষদ গঠনের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ছয়টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

দুদিনব্যাপী এ নির্বাচনে ভোট গণনা শেষে আজ শনিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে নীল প্যানেলের অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সভাপতি পদে ৪ হাজার ৯৫২ ভোট পেয়ে সাদা প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. মোশারফ হোসেনকে ৭৩৭ ভোটে পরাজিত করেছেন।

অন্যদিকে, নীল প্যানেলের অ্যাডভোকেট মো. হোসেন আলী খান হাসান সাধারণ সম্পাদক পদে ৪ হাজার ৭২৫ ভোট পেয়ে সাদা প্যানেলের অ্যাডভোকেট মো. আহসান তারিরকে ৩০২ ভোটে পরাজিত করেছেন।

নীল প্যানেলের অন্যান্য পদে বিজয়ীরা হলেন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আব্দুল আল মামুন ও অফিস সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম মাসুম, সদস্য পদে অ্যাডভোকেট ইয়াছিন মিয়া, কাজী আফরোজা সুলতানা (ইভা), মো. আব্দুল বাসেত রাখী, আজহার উদ্দিন রিপন, মো. তানভীর হাসান সোহেল ও সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু)।

সাদা প্যানেলের বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে মো. ইমাম হোসেন মঞ্জু, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে একেএম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা আক্তার রীতা, ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম সুমন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মাদ খালেদুর রহমান, সদস্য পদে এএইচএম শফিকুল ইসলাম সোহাগ, মো. সাব্বির হোসেন, সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান মেরিন এবং মো. রমজান আলী সরদার রানা।

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার এ নির্বাচনে ১৮ হাজার ১৫০ জন ভোটারের মধ্যে ৯ হাজার ২৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের ২৮ ঘণ্টা পর শুক্রবার রাত ৯টা থেকে ভোট গণনা শুরু হয়।

নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সিনিয়র অ্যাডভোকেট মুন্সি ফখরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯-২০২০ কার্যবর্ষের নির্বাচনে ২৫টি পদের মধ্যে সাদা প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে এবং নীল প্যানেল তিনটি সম্পাদকীয় পদসহ ৯টি পদে জয়লাভ করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য