সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই শিখ দিল্লির দাঙ্গায় ৮০ মুসলিমকে বাঁচিয়েছেন

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লিতে চলমান সাম্প্রদায়িক দাঙ্গায় পুড়িয়ে দেওয়া হয়েছে শত শত মুসলিম ঘরবাড়ি, লুটপাট হয়েছে দোকান, হত্যা ছাড়াও দাঙ্গাকারীদের লাথি খেয়ে জন্মেছে ‘মিরাকল শিশু’। ‘জয় শ্রী রাম’ ধ্বনি যখন মুসলিমদের জন্য আতঙ্কের কারণ তখন হিন্দুদেরই কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন। তাদেরই একজন উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরীর বাসিন্দা মাহিন্দর সিং।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ‘শিখ নিউজ এক্সপ্রেস’ এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উগ্র হিন্দুত্ববাদী হাত থেকে গত ৬০-৮০ জন মুসলিমকে প্রাণে বাঁচিয়ে তাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন মাহিন্দর এবং তার ছেলে ইন্দ্রজিৎ সিং।

গত ২৪ ফেব্রুয়ারি হিন্দু অধ্যুষিত গোলকপুরী এলাকায় বসবাসকারী মুসলিমদের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের দাঙ্গাকারীরা হামলা চালাচ্ছে বলে খবর পান মাহিন্দর। সঙ্গে সঙ্গে ছেলে ইন্দ্রজিৎকে ডেকে নিয়ে স্থানীয় মুসলিমদের বাড়িতে বাড়িতে পৌঁছে যান। তারপর ছেলের বুলেট মোটরসাইকেল ও নিজের স্কুটিতে করে ৬০ থেকে ৮০ জন মুসলিম প্রতিবেশীকে গোকুলপুরী থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত মুসলিম অধ্যুষিত এলাকা করদমপুরে নিরাপদ আশ্রয়ে নামিয়ে দিয়ে আসেন।

মাহিন্দর বলেন, ‘বর্তমান পরিস্থিতি দেখে ১৯৮৪ সালে দিল্লিতে হওয়া শিখ নিধন যজ্ঞের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। তাই হিন্দু বা মুসলিম কিছু দেখিনি। আমার চোখে শুধু মানুষ ভাসছিল। শুধু ছোট ছোট শিশুর মুখ চোখে পড়ছিল। এসব দেখে আমার মনে হয়, এরা সবাই আমার সন্তান। এদের কোনো ক্ষতি হতে দেব না আমি। মানবিকতার তাগিদেই প্রয়োজনের সময় তাদের সাহায্য করেছি আমরা। এছাড়া আর কী বা বলতে পারি?’

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধনকে (এনআরসি) কেন্দ্র করে উত্তর-পূর্ব দিল্লিতে গত কয়েকদিন ধরে চলা সাম্প্রদায়িক অশান্তির জেরে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০০ শতাধিক।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী