,

করোনা আতঙ্কের কারণে প্রতিদিন ৪ বার পরিষ্কার হচ্ছে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ

news-image

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। যার কারণে ওমরাহ যাত্রীদের অস্থায়ীভাবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। তারপরও মসজিদ আল হারাম ও আল-মসজিদ আন-নববীতে থেমে নেই মুসলিমদের সমাগম। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন চারবার মসজিদ দুটির প্রাঙ্গণ এবং মেঝে ধুয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে।

পবিত্র মসজিদের পরিষ্কারের দায়িত্বে থাকা কর্মকর্তা জাবের উইদানি জানান, মসজিদে সাড়ে ১৩ হাজার নামাজের গালিচা রয়েছে। মসজিদের মেঝে ধুয়ে পরিষ্কার করার আগে সেগুলো সব ভাঁজ করে সরিয়ে নেওয়া হয়।

ক্লিনজিং ও কার্পেট বিভাগের পরিচালক জাবের উইদানি বলেন, ‘মসজিদ পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কাজে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীরা অত্যন্ত উন্নত সরঞ্জাম ব্যবহার করেন। মসজিদ ধুয়ে ফেলার পর সুগন্ধি ছেটানো করা হয়।’

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। এর আগে, যেসব দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, সেসব দেশের পর্যটকদের সৌদি আরবে প্রবেশ স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য