,

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬জন নিহত

news-image

রাজশাহী প্রতিনিধি :  রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ ছয়জন নিহত এবং দু্ইজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-গোদাগাড়ীর কেল্লাবারইপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী আছিয়া বেগম (৩৫), রাজশাহীর মুন্নােফের মোড় এলাকার মৃত. ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী (৪০), মেহেরচন্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকারচালক মাহবুবুর রহমান (৩৫), অজ্ঞাত নারী (২২) এবং ১০ বছর বয়সী এক শিশু ও এক বছর বয়সী এক শিশু।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারটি রাজশাহী থেকে গোদাগাড়ীতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। পথে গোদাগাড়ীর কাজীপুরে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত দুই শিশুসহ আরও পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও দুই শিশু মারা যায়। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য