শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ হচ্ছে দুবাইয়ে : সৌরভ

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ-২০২০ হওয়ার কথা পাকিস্তানে। তবে সেখানে সম্ভবত তা হচ্ছে না! ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির বিবৃতিতে এ আভাস পাওয়া গেছে।

শুক্রবার তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সম্ভবত সেটা দুবাইয়ে। তাতে ভারত ও পাকিস্তান দুদলই খেলবে।

২০১২-১৩ সালে শেষবার ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসে পাকিস্তান। এরপর আর দুদল কোনো দিন দ্বিপক্ষীয় সিরিজে একে অপরের দেশের মাটিতে মুখোমুখি হয়নি।

এবার এশিয়া কাপের আসর বসার কথা পাকিস্তানে। তবে বিসিসিআই’র তরফে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, দেশটিতে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই হলে ভারত অংশগ্রহণ করবে না।

এদিনের ঘোষণার পর আগামী ৩ মার্চ দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে যোগ দিতে যাচ্ছেন সৌরভ। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এর আগে সবশেষ ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে মোকাবেলা করে ভারত- পাকিস্তান। সেই মহারণে একপেশে খেলে পাক ব্রিগেডকে হারের তিক্ত স্বাদ দেয় টিম ইন্ডিয়া।

এরপর ফের এশিয়া কাপে হতে যাচ্ছে ইন্দো-পাক লড়াই। স্বভাবতই ম্যাচটি দেখতে মুখিয়ে বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমী। তথ্যসূত্র: ক্রিকবাজ/ওয়ান ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা