,

পাকিস্তানে ট্রেনের ধাক্কায় তিন টুকরো বাস, নিহত ২০

news-image

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৬০ জন। শুক্রবার রাতে সুক্কুর জেলার রোহরি রেলস্টেশনের কাছে একটি অননুমোদিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সুক্কুরের অতিরিক্ত পুলিশ পরিদর্শক জামিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের উদ্ধার তৎপরতা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটা ভয়াবহ দুর্ঘটনা ছিল… বাসটি তিন টুকরো হয়ে গিয়েছিল। সংঘর্ষের পর বাসটিকে অন্তত ১৫০-২০০ ফুট টানতে টানতে নিয়ে যায় ট্রেনটি।’
জানা যায়, পাকিস্তান এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল আর বাসটির গন্তব্য ছিল পাঞ্জাবের সারগোধা শহরে।

সুককুর কমিশনার শফিক আহমেদ মাহেসার জানান, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। গুরুতর জখম অবস্থায় তাদের রোহরি ও সুক্কুরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সুক্কুর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুনির মাঙ্গিরো জানান, আহত ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিন্ধের মুখ্যমন্ত্রী মুরদা আলী শাহ খাইরপুরে সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ ও রক্ত সরবরাহের নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এর এক সহকারী চালক সামান্য আহত হয়েছেন। তবে ট্রেনের যাত্রীরা অক্ষত আছেন।

সূত্র: ডন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য