,

ব্রাহ্মণবাড়িয়ায় সহস্রাধিক চক্ষু রোগীকে সেবা চিকিৎসা প্রদান

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষুধ ও চশমা প্রদান করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী আশুগঞ্জের নাওঘাটে আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও মাজহারুল হক বি এন এস বি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে চোখের ছানির অপারেশন ও লেন্স লাগানোসহ সকল প্রকার চক্ষুসেবা দেয়া হয়।

ডা. এম এ আফজাল ভূঁইয়া কাওছারের সার্বিক সহযোগীতায় এ কার্যক্রমে মাজহারুল হক বি এন এস বি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার আবু জাফরের নেতত্বে ১০ জন চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্র এলাকার বিভিন্ন গ্রামের প্রায় সহস্রাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এ সময় আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া, এক্সিকিউটিভ চেয়ারম্যান ও পানি বিজ্ঞানী ড. সাদিকুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা সদস্য অধ্যাপক মাহফুজা খানম, কামরুজ্জামান ভূঁইয়া, নূরুজ্জামান ভূঁইয়া, তারিকুল ইসলাম সেলিমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য