,

‘বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে দিয়েছেন’

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি করার বিষয়টি নিয়ে যে সমালোচনা চলছে সে প্রসঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আমরা একটি রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে চলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে দিয়েছেন, সেই নীতিমালা ফলো করেই আমরা চলছি।’

বৃহস্প‌তিবার সকালে গাজীপুরের স‌ফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের (পুরুষ) সমাপনী কুচকাওয়াজ ও নবসৃজিত আনসার গার্ড ব্যাটালিয়নের ‘ফ্লাগ রেইজিং’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মুজিববর্ষের অনুষ্ঠানের নিরাপত্তা ও আনসার ব্যাটালিয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এবং বিদেশ থেকে আগত ভিআইপিদের অধিক নিরাপত্তা দেওয়ার জন্য আনসারের নতুন ব্যাটালিয়ন সৃষ্টি করা হয়েছে।’

এর আগে প্রধান অতিথি সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সাধারণ আনসারদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহেদ আলী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ ও বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল।

১০ সপ্তাহব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে মোট ১১৮৫ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি ফ্ল্যাগ রেইজিংয়ের মাধ্যমে নব সৃজিত আনসার গার্ড ব্যাটালিয়নের উদ্বোধন ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য