,

রাষ্ট্রপতির দরবারে হাজির হয়ে ‘রাজধর্ম’ পালনের আহ্বান সোনিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির সহিংসতায় গত পাঁচ দিনে ৩৫ জনের প্রাণহানির পর ‘নীরব দর্শকে’র ভূমিকা পালন করছে বিজেপি-আপ। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির দরবারে হাজির হয়ে দলগুলোকে তাই ‘রাজধর্ম’ পালনের কথা স্মরণ করিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী।

একই সাথে হিংসা সামলানোয় ‘ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে গিয়েছিল সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল।

এ সময় সোনিয়া ছাড়াও সেই দলে ছিলেন মনমোহন সিংহ, পি চিদম্বরম, প্রিয়ঙ্কা গাঁধী-সহ কংগ্রেস নেতৃবৃন্দ।

দিল্লিতে বাড়তে থাকা হিংসায় উদ্বিগ্ন কংগ্রেস রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছে।

স্মারকলিপিতে লেখা রয়েছে, ‘রাষ্ট্রপতিজি, সরকারের বিবেককে রক্ষা করা এবং সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব এবং রাজধর্ম স্মরণ করিয়ে দেয়ার জন্য ভারতীয় সংবিধানে আপনাকেই সর্বোচ্চ দায়িত্ব দেয়া হয়েছে।’

রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সোনিয়া জানান, রাষ্ট্রপতিকে দুটো বিষয় পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তারা। এক, দেশের মানুষ যেন পুরোপুরি সুরক্ষিত থাকেন, কারো যেন প্রাণহানি না ঘটে।

দুই, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ। সে কারণে তার পদত্যাগ করা উচিত। পাশাপাশি রাষ্ট্রপতি যেন সরকারকে ‘রাজধর্ম’ পালন করতে বলেন, সে অনুরোধও জানিয়েছেন তারা।

আপের কথা উল্লেখ করে সোনিয়া বলেন, ‘এই হিংসায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কেন্দ্র এবং আপ।’ কারণ এই ধরনের ঘটনায় ক্ষমতাসীন রাজনৈতিক দলকেও অগ্রণী ভূমিকা নিতে হয়। হিংসার আগাম আঁচ পাওয়া সত্ত্বেও কেনো আপ আগে থেকে মাঠে নেমে তা প্রতিরোধের চেষ্টা করেনি, সে প্রশ্নও উঠতে শুরু করেছে ইতিমধ্যে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য