,

কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষনার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসম্মেলন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া  : কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম ঘোষনার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়াসহ আশাপাশ জেলা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলি-গণ অংশগ্রহন করেন। জামেয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আশেক ইলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি শাখাওয়াত হোসেন ,মাওলানা মামুনুল হক,  মুফতী মোহামস্মদ ওয়াক্কাস, মুফতী মোবারক উল্লাহ, আল্লামা শামসুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি রুহুল আমিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কাদিয়ানরা কাফের। এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই। আমরা নিয়ম তান্ত্রিক ভাবেই আন্দোলন করছি। আন্দোলন নিয়ে আমরা আর ইঁদুর বিড়াল খেলতে চাই না।  লক্ষ প্রানের বিনিময়ে হলেও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবী আদায় করার ঘেষান দিয়ে ৭ দফা দাবী পেশ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য