,

বঙ্গবন্ধুর কারণে আমরা স্বাধীনতা পেয়েছি : রংপুরের ডিসি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোঃ আসিব আহসান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ স্বাধীন ভাবে চলাফেরা করছি। সুখ উপভোগ করেছি। মুক্ত মনে চলাফেরা করছি। এই স্বাধীন দেশের আলো বাতাস উপভোগ করছি। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০তম জন্ম শত বার্ষিকী আমরা পালন করছি। যা সারা দেশে পালিত হচ্ছে।

এ বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত পালিত হবে মুজিব বর্ষ। মভঁ বৃহস্পতিবার দুপুরে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদ মাঠে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারী পাকিস্থান জেল খানা থেকে বীরের বেশে দেশে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। মুক্তিযুদ্ধে ২লাখ নারী নিজেদের বিসর্জন দিয়েছেন। সেই নারীরা যাতে পিছিয়ে না থাকে সেই কারণে ২০ জানুয়ারী তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের কার্যক্রম চালু করেছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে পরিচালিত তথ্য আপা বিভাগ মুজিববর্ষ উপলক্ষ্যে এ প্রগ্রাম হাতে নিয়েছে। তথ্য আপা সরকারের একটি অনন্য শাখা। আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারে নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। আমি সদর উপজেলার সকল নারীকে সেবা গ্রহনের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমীর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোজি রহমান, উপজেলা কৃষি অফিসার গোলাম রব্বানী, খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম লাভলু, মুক্তিযোদ্ধা বলরাম মহন্ত, সদর উপজেলার তথ্য সেবা কর্মকর্তা বিবি আয়শা প্রমুখ। বৈঠকটির আয়োজন করেছিল তথ্যকেন্দ্র রংপুর সদর, রংপুর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য