,

নবীনগরে মহিলা আ.লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ বৃহস্পতিবার ( ২৭-০২-২০২০) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক অধ্যাপিকা নুরুনাহার বেগমের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন নবীনগর মহিলা আ.লীগের যুগ্ম আহবায়ক মাহমুদা আক্তার শিউলি।

আলোচনা সভার প্রারম্বে নবীনগর উপজেলা মহিলা আ.লীগের সাবেক আহবায়ক দুবৃর্ত্তদের হাতে নিহত স্বপ্না আক্তারের বোনের সাথে মহিলা আ.লীগের যুগ্ম-আহবায়ক মাহমুদা আক্তার শিউলির কোলাকুলি বিনিময়ের সময় কান্না বিজরিত স্মৃতিময় পরিবেশের তৈরি হয়। আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণে নারীদের ভুমিকা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা ও বাংলাদেশ মহিলা আ.লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা নবীনর উপজেলা মহিলা আ.লীগের দীর্ঘ দিনের শ্রম, ত্যাগ ও হতাশা তুলে ধরে বলেন, আমরা নবীনগর মহিলা আ.লীগের সদস্যবৃন্দ যে ত্যাগ ও শ্রম দিয়ে যাচ্ছি সেই শ্রম ও ত্যাগ কখনো বৃথা যাবে না। আমাদের দুর্দিনে কেউ তেমন খুঁজ খবর না রাখলেও আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সুনাম-সমৃদ্ধি বজায় রাখতে দৃঢ় ঐক্যবদ্ধ।

এতে আরো বক্তব্য প্রদান করেন শেলিনা মাহাবুব, মরিয়ম বেগম, শিরিন আক্তার, নবীনগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ওমর ফারুক, যুবলীগ নেতা জিয়াউল হক জিয়া, মো.সগীর, মো. রতন মিয়াসহ নবীনগর উপজেলা ও পৌর মহিলা আ.লীগের নেত্রীবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য