,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৬জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের একটি বিয়ার কোম্পানির কারখানায় বন্দুকধারীর গুলিতে কারখানাটির পাঁচ কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনার পর বন্দুকধারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার অঙ্গরাজ্যটির মিলওয়াকি শহরের মলসন কুজ বিয়ার কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির

হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তারা জানিয়েছে, হামলাকারীর বয়স ৫১ বছর, তিনি মিলওয়াকির বাসিন্দা।

তবে কি কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনও জানতে পারেনি পুলিশ।

স্থানীয় সময় দুপুর ২টায় এ ঘটনা ঘটে। ওই সময় বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা কারখানাটির ২০টি ভবনে এক হাজারেরও বেশি শ্রমিক কাজ করছিল বলে জানিয়েছেন মিলওয়াকির মেয়র টম বারেট।

গোলাগুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে শহরটির পুলিশ প্রধান আলফোন্সো মোরালেস বলেন, এই শহরের বাসিন্দাদের জন্য ঘটনাটি দুর্বিষহ এক স্মৃতি হয়ে থাকবে। আমরা তৎপর আছি, আর কোনো হুমকি নেই।

শহরের কেন্দ্রস্থলের পশ্চিম দিকে অবস্থিত এই কারখানাটি স্থানীয়ভাবে ‘মিলার ব্রুয়েরি’ নামে পরিচিত।‘মিলার বিয়ার’ কোম্পানিটির অন্যতম শীর্ষস্থানীয় ব্রান্ড।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য