,

গাঁটছড়া বাঁধলেন সৌম্য সরকার (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। গতকাল বুধবার রাতে খুলনা ক্লাবে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি।

সনাতন ধর্মীয় রীতিনীতি মেনে গতকাল রাত ১১টায় সৌম্য-পূজার বিয়ে সম্পন্ন হয় বলে জানান সৌম্যের মামা স্বদেশ কুমার সরকার।

গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে চারটি প্রাইভেটকার, আটটি মাইক্রোবাস ও ছয়টি বাসের বহরে প্রায় ৫০০ বরযাত্রী নিয়ে খুলনার উদ্দেশে রওনা হন সৌম্য। রাত ৮টায় তিনি খুলনায় পৌঁছান।

এর আগে দুপুরে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার লাল-সবুজ বাড়িতে ঢাক-ঢোল, কাশীর বাদ্য আর উলুধ্বনিতে গায়ে হলুদ হয় সৌম্যের। এ সময় হলুদ মাখিয়ে সৌম্য সরকারকে আশীর্বাদ করেন বাবা-মা, ভাই-ভাবিসহ পরিবারের অন্য সদস্যরা।

সৌম্যপত্নী পুঁজা ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে এ বছর ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছে। তার বাবার নাম গোপাল দেবনাথ। পেশায় ব্যবসায়ী গোপালের গ্রামের বাড়ি খুলনা শহরের টুটপাড়াতে। বর্তমানে তারা ঢাকায় বসবাস করেন। তিন বোনের মধ্যে প্রিয়ন্তি দেবনাথ পুঁজা সবার ছোট।

সৌম্য সরকারের বাবা সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার জানান, সাতক্ষীরা শহরের অদূরে মন্টু মিয়ার বাগান বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়েতে প্রায় দেড় হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া সৌম্য সরকারের খেলোয়াড় বন্ধুরা অংশ নেবেন এই বিয়েতে।

https://www.facebook.com/somoynews.tv/videos/204377217336755/?t=0

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য