,

সেই প্রমোদতরী থেকে দেশে ফিরল ১১৯ ভারতীয়

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে পড়া জাপানের প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেস’ থেকে ১১৯ ভারতীয়কে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান বৃহস্পতিবার সকালে নয়াদিল্লি পৌঁছেছে।

ওই বিমানে জাহাজে আটকে থাকা ভারতীয়রা ছাড়াও শ্রীলংকা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও পেরুর পাঁচজন ছিলেন। খবর এনডিটিভির।

এ ব্যাপারে সহায়তা করার জন্য জাপান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারত। কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার বিমান এই মাত্র টোকিও থেকে দিল্লিতে এসে পৌঁছেছে।

১১৯ ভারতীয় ছাড়াও শ্রীলংকা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও পেরুর ৫ জন রয়েছেন বিমানে। এরা করোনাভাইরাস আক্রান্ত ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজে কোয়ারেন্টাইন হয়ে ছিলেন। জাপান কর্তৃপক্ষের সহায়তার প্রশংসা করছি। আরও একবার ধন্যবাদ এয়ার ইন্ডিয়া।

ওই জাহাজের ৩৭১১ যাত্রীর মধ্যে ১৩৮ জন ভারতীয় ছিলেন। এদের মধ্যে ১৩২ জন ক্রু ও ৬ জন যাত্রী। গত ৫ ফেব্রুয়ারি থেকে জাহাজটি কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।

হংকং থেকে ওঠা জাহাজের এক যাত্রীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পরই ওই পদক্ষেপ নেয়া হয়।

ভারতীয় যে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে, তারা জাপানেই রয়েছেন চিকিৎসার জন্য। বাকিদের ফেরানো হলো দেশে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য