,

অস্ত্র মামলা : জি কে শামীমসহ ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

news-image

নিউজ ডেস্ক : ঢাকার গুলশান থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুবলীগ নেতা জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রেখেছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন র‌্যাব-১ এর ডিএডি মিজানুর রহমান। এই সাক্ষীকে আসামি পক্ষে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আগামী ৩০ মার্চ পরবর্তী তারিখ ধার্য করেন।

জি কে শামীমের সাত দেহরক্ষী হলো- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক চার্জশিট জমা দেন। এরপর মহানগর দায়রা জজ আদালতে বদলী হয়ে আসে। আদালত মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলী করে। আদালত মামলাটি গ্রহণ করে।

গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয়। মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়া ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য