,

মোদিকে মুজিব বর্ষে চান না ভিপি নুর

news-image

ঢাবি প্রতিনিধি : মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনে সহিংস হামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এমনটা বলেন ভিপি নুর।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে এ সমাবেশের আয়োজন করে।

মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে না আনার আহ্বান জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে মোদির মতো জঙ্গিবাদী নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষকে অপমানিত করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে অসম্মান করা হবে।

নুর আরো বলেন, বঙ্গবন্ধু কোনো একক দলের নেতা নন, তিনি সব দলের নেতা। তার জন্মদিনে কখনো মোদি আসতে পারে না। মোদির মতো কাউকে আমরা কখনো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মতো মহৎ অনুষ্ঠানে দেখতে চাই না। ভারতের প্রণব মূখার্জীকে দাওয়াত করা হয়েছে। এজন্য তাকে আমরা স্যালুট জানাই একজন অসাম্প্রদায়িক নেতা হিসাবে। নুরুল হক নুর বলেন, আমরা যে যে দলই করি না কেন, জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের হক রয়েছে সেক্ষেত্রে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মোদিকে আমরা চাই না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য