,

সময় এসেগেছে ভারতকে থামানোর : ইমরান খান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে থামানোর সময় হয়ে গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটার পোস্টে পাক প্রধানমন্ত্রী এ কথা বলেন। পাকিস্তান গণমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এসময় ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি । তিনি বলেন, যখনই কোনো বর্ণবাদী মতাদর্শের উত্থান ঘটে, তখন তা ব্যাপক রক্তপাতের দিকে নিয়ে যায়।

জাতিসংঘের ভাষণেই এই রক্তপাত নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, অধিকৃত কাশ্মীর দিয়ে এই রক্তপাত শুরু হয়েছে। এখন ভারতের ২০ কোটি মুসলমান হামলার লক্ষ্যবস্তু। বিশ্ব সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে।

ইমরান খান আরো বলেন, অমুসলিম কিংবা তাদের ধর্মীয় স্থানে হামলার বিরুদ্ধেও আমাদের অবস্থান। জনগণকে আমি বলতে চাই, কেউ যদি কোনো অমুসলিম কিংবা তাদের ধর্মীয় স্থানে হামলা চালায়, তবে তা কঠোর হস্তে দমন করা হবে। এসময় পাকিস্তানে সংখ্যালঘুরা সমানাধিকার পাচ্ছেন বলেও মন্তব্য করেন পাক প্রধান।

হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস করার পর থেকে ভারতের মুসলমানরা ক্ষোভে ফুঁসছে। এই আইন বাতিলের দাবিতে নানা কর্মসূচিও চালিয়ে যাচ্ছিল তারা। অন্যদিকে ক্ষমতাসীন দল বিজেপি আইনের পক্ষে কর্মসূচি নিয়ে নামলে দেখা দেয় সংঘাত। রোববার সংঘাত শুরুর পরদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম ভারত সফর শুরু করেন। সেদিনই নিহত হন এক পুলিশ কনস্টেবলসহ চারজন। বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২২ এ দাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বিব্রতকর অবস্থায় ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কেননা ট্রাম্পের সফর চাপা পড়ে যাচ্ছে সহিংসতার খবরের কাছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য