,

আমরা সত্যিকার অর্থেই জনগণের পুলিশ হতে চাই, বললেন আইজিপি

news-image

নেত্রকোনা প্রতিনিধি : আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশ পুলিশের জরুরি হেল্প ডেক্স ৯৯৯ সার্ভিস দিন দিন খুবই জনপ্রিয় হচ্ছে। সার্ভিসটি চালুর পর এ পর্যন্ত ৫৮ লাখ মানুষকে সেবা দিয়েছে। এতে করে জনগণ খুব উপকৃত হয়েছে। তথ্য সত্য হলে ৯৯৯ এ কোনো ভোগান্তিতে পড়তে হয় না। জরুরি সেবা ৯৯৯ এর কল সেন্টারে ফোন গেলেই সহায়তার হাত বাড়ানো হয়। যেকোনো বিপদে পড়লে, সাইবার অপরাধের শিকার হলে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে দ্রুত সেবা পাওয়া যায়। এই সেবা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মুজিববর্ষে স্লোগান ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। এই সময়ে প্রত্যেক উপজেলায় থানাগুলোতে চারটি করে হেল্প ডেস্ক খোলা বা চালু করা হবে। প্রতিবন্ধী সেবা ডেস্ক, বয়স্ক সেবা ডেস্ক, নারী-শিশুদের জন্য ডেস্ক এবং অসহায় নারী-শিশুদের জন্য ডেক্স। এ ছাড়া নারী ও শিশুরা বিপদে পড়লে তাদের জন্য একটি অ্যাপস চালু করা হচ্ছে।

আজ বুধবার দুপুরের দিকে নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। আইজিপি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা অনন্য। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমন করতে বেশ কয়েকজন পুলিশকে জীবন দিতে হয়েছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।

তিনি বলেন, দেশের প্রতিটি থানাকে জনবান্ধব থানা হিসেবে গড়ে তোলা হচ্ছে। ব্রিটিশদের ভাবধারা পেছনে ফেলে আমরা সত্যিকার অর্থেই জনগণের পুলিশ হতে চাই। এই দেশটির মালিক জনগণ। তাই থানাগুলোকে সে ভাবেই গড়তে চাই।

মতবিনিময়কালে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এস এম আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আইজিপি বিকেলের দিকে পুলিশ লাইনসে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য