,

চলমান সংঘাতে উস্কানি: চার বিজেপি নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইননের সমর্থক ও বিরোধীদের মধ্যে চলমান সংঘর্ষে ইতিমধ্যে ২৪ জন নিহত হয়েছেন। বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি। এ ঘটনায় বিজেপি নেতাদের উস্কানির ভিডিও জমা হয়েছে হাইকোর্টে। ভিডিও দেখার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির সংঘর্ষের জন্য ইতিমধ্যে চার বিজেপি নেতাকে শনাক্ত করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তাদের উস্কানিমূলক বক্তব্যের ভিডিও দেখেছেন দিল্লির আদালত। ওই চার ব্যক্তি ছাড়া যারা উস্কানি দিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

খবরে বলা হয়েছে, ভিডিও দেখার পর আদালত বলেছেন, যাদের মুখ থেকে বিদ্বেষমূলক মন্তব্য বেরিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। বুধবার দুপুরে দিল্লি পুলিশকে এ নির্দেশনা দেন হাইকোর্ট।

শুনানি চলাকালে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করন আদালতের দুই সদস্যের বিচারপতির বেঞ্চ।

যে চার নেতার বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন, বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, অভয় বার্মা ও পরবেশ বার্মা।

দিল্লিতে চলমান সংঘর্ষের নেপথ্যে কারা, কারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদের খুঁজে বের করতে আদালতে এক মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে বুধবার এ শুনানি হয়।

শুনানিকালে হাইকোর্ট বলেন, সম্পত্তি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আপনারা এফআইআর দায়ের করেছেন। এই সক্রিয়তা তাদের বিরুদ্ধে কেন দেখাননি যারা হিংসায় মদদ দিয়েছে। অপরাধের অস্তিত্ব স্বীকারে আপনাদের বাঁধা কোথায়? এখনি এফআইআর দায়ের করুন। যারা যারা বিদ্বেষমূলক মন্তব্যে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য