,

নবী নগরে অবশেষে মাদ্রাসার ছাত্রী ধর্ষনের অভিযোগে প্রিন্সিপালসহ ৪ জন আটক

news-image

সঞ্জয়শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসার প্রধান শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে নিহত ওই ছাত্রী রমা সেলিনা খাতুন বাদী হয়ে নবীনগর থানায় মাদ্রাসার প্রধান শিক্ষকসহ ছয় জনের নাম উল্লেখ কওে মামলা করেছেন। পুলিশ গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, নবীনগরের পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের সৌদী প্রবাসি মমিনুল ইসলামের একমাত্র কন্যা আমেনা খাতুন (১২) নবীনগর উপজেলার সলিমগঞ্জে অবস্থিত জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ণ করতো। এলাকাবাসি জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠিত ওই মাদ্রাসায় প্রায় ২০০ ছাত্রী লেখাপড়া করতো। এদের মধ্যে যেই ৫০ জন ছাত্রী ওই মাদ্রাসার আবাসিক হোস্টেলে থেকে লেখাপড়া করতো, নিহত ছাত্রী আমেনা ছিলো তাদেরই একজন।

নিহতের মা সেলিনা খাতুনের অভিযোগ, ঘটনার দিন গত সোমবার সন্ধ্যায় জানতে পারি সলিমগঞ্জের ওই মাদ্রাসা য়চতুর্থ তলার চিলি কোঠায় ওড়না পেঁচানো অবস্থায় আমার মেয়ের লাশ ঝুলে রয়েছে। পরে সেখানে ছুটে যাই।

পরে খোঁজ নিয়ে জানতে পারি, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোস্তফা (৪০) বিকেলে আমার মেয়েকে ধর্ষণ করলে আমার মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পওে কয়েক জনের সহযোগিতায় আমার মেয়ের লাশটিকে চার তলার চিলিকোঠে নিয়েওড়নায় পেচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ওই মাদ্রাসা প্রাঙ্গনে জড়োহতে থাকে। পরে নবীনগর থানা পুলিশঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে নবীনগর থানার ওসি রনোজিত রায় ও বাঞ্ছারামপুর থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ নিহত ছাত্রীর লাশ উদ্ধার কওে নবীনগর থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক মাওলানা মোস্তফা (৪০) এবং ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন (৩০) মাওলানা আল আমীন (২৮) ও হাফেজ মো. ইউনুছ মিয়া (৬০) নামে এজাহারভুক্ত চার জনকে গ্রেপ্তার করে।

নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, ‘নিহত ছাত্রীর লাশ উদ্ধার কওে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ছাত্রীর মা বাদী হয়ে মাদ্রাসার প্রধান শিক্ষকসহ ছয়জনকে আসামি কওে মামলা করেছেন। পুলিশ প্রধান শিক্ষকসহ চার জনকে গ্রেপ্তার করে আদালতে চালান করেছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য