,

সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের সূত্রে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর।

খবরে বলা হয়, কায়রোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে ২০১১ সালে মিশরজুড়ে বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়েন দেশটির সাবেক এ একনায়ক। এর আগে ১৯৮১ থেকে ৩০ বছর মিশর শাসন করেন তিনি।

ক্ষমতা ছাড়ার পরপরই বিভিন্ন অভিযোগে তাকে কারাগারে পাঠায় আদালত। কিন্তু ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের পর সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

১৯২৮ সালে নীলনদ তীরের মনুফিয়ায় জন্মগ্রহণ করেন হোসনি মুবারক। ১৯৪৯ সালে মিশরের বিমান বাহিনীতে যোগ দেন তিনি। ১৯৭২ সালে তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় মুবারক জাতীয় বীর হিসেবে পরিচিতি লাভ করেন। যুদ্ধের পর ১৯৭৫ সালে তাকে মিশরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার আল-সাদাত।

১৯৮১ সালে প্রেসিডেন্ট আনোয়ার আল-সাদাতের হত্যার পর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট এয়ার চিফ মার্শাল হোসনি মুবারক দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তখন থেকে ৩০ বছর তিনি মিশর শাসন করেন।

মুবারকের অধীনে মিশর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ভূমিকা রাখে।

২০১১ সালে আরব বসন্তের প্রভাবে মিশরের জনগণ মুবারকের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে। গণবিক্ষোভের মুখে ১১ ফেব্রুয়ারি পদত্যাগ করেন হোসনি মুবারক।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য