,

রংপুরে চেক ডিজঅনার মামলায় ইউপি চেয়ারম্যান টিটুল গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : চেক ডিজঅনার মামলায় রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, আজ মঙ্গলবার সকালে রংপুর মহানগরীর ধাপ পুলিশ ফাঁড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে লালমনিরহাট জেলা যুগ্ন দায়রা জজ আদালতে ২০১০ সালের চেক ডিজঅনার মামলা রয়েছে।

সেই মামলার রায়ে তার ২ মাসের বিনাশ্রম কারাদন্ড হয়। অন্যদিকে রংপুর জেলা যুগ্ন দায়রা জজ আদালতে ২০০৭ সালের চেক ডিজঅনার মামলার রায়ে ১ বছর কারাদন্ড ও ২০ লাখ টাকা জরিমানা হয়। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য