,

খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: আহমদিয়া সম্প্রদায়কে (কাদিয়ানী) সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ২৭ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য মহা সম্মেলনকে সফল করার লক্ষে আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী (দাঃবাঃ)।

এদিকে মহাসম্মেলনকে সফলের মঙ্গলবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা থেকে এক গনমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতী আব্দুর রহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার বিন মুসলিম, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা আবু বকর প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কাদিয়ানিরা কাফের, কারণ তারা প্রিয়নবী হজরত মোহাম্মদ (সাঃ) কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করেনা।

তারা ইসলাম বহির্ভূত সম্প্রদায়। তারা ইসলাম বিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্রীড়নক হয়ে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট করার ষড়যন্ত্র করছে। বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ২৭ ফেব্রুয়ারি জেলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য মহা সম্মেলন সফল করার আহবান জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য