,

ফিক্সিং : ৭ বছর নিষিদ্ধ ওমানের ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচ পাতানোর দায়ে ওমানের ক্রিকেটার ইউসুফ আবদুল রাহিম আল বালুসিকে সাত বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসসি)। আল বালুসির বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করা হয়েছে। এগুলোর মাঝে সবচেয়ে গুরুতর হচ্ছে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দুর্নীতি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সোমবার জানায়, ২৯ বছর বয়সী ওই ক্রিকেটার একটি ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন। এ জন্য তিনি সতীর্থ এক ক্রিকেটারের সহায়তাও চেয়েছিলেন। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।

আইসিসির ইন্টিগ্রিটি ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘একজন খেলোয়াড়ের এই ধরনের চেষ্টা একটি গুরুতর অপরাধ। যদিও তিনি সতীর্থ ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ ম্যাচে ওই অপরাধমুলক কাজে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছেন। তারপরও এটি গুরুতর শাস্তিমুলক একটি অপরাধ। আমাদের তদন্তে বালুসি পুরোপুরি সহযোগিতা না করলে নিষেধাজ্ঞার পরিমান আরো দীর্ঘতর হতো।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য