,

নকল করে কিয়ারার ‘খোলামেলা’ ফটোশুট

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা কিয়ারা আদবানির ‘খোলামেলা’ ফটোশুট নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন অভিযোগ উঠল এ ফটোশুটের আইডিয়াটি নকল। এরপর থেকেই বলিউডের আলোচিত ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রতনানীর বিরুদ্ধে শুরু হয় সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘খোলামেলা’ ফটোশুট করে আলোচিত হন কিয়ারা আদবানি। ডাব্বু রতনানীর ২০২০ সালের ক্যালেন্ডার ফটোশুটের অংশ হিসেবে এ ছবি তোলেন কিয়ারা। তিনি ছাড়াও ভিকি কৌশল, ভূমি পেড়নেকর, আলিয়া ভাটের মতো তারকারাও এ ফটোশুটে অংশ নেন। তবে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে কিয়ারার ছবিটি নিয়ে।

ডাব্বুর তোলা কিয়ারার এ ছবিটির পোজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার মেরি বার্সের একটি ফটোশুটের পোজের সঙ্গে হুবহু মিলে গেছে। বার্সের ছবির মডেল ছিলেন স্টেপ টেইলর। কিয়ারা ও স্টেপ টেইলর দুজনকেই বুকে কচুপাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডাব্বুর চেয়ে মেরি বার্স ছবিটি আগে তোলেন বলেই নকলের অভিযোগ উঠেছে।

ডাব্বুর ছবি তোলার আইডিয়াটি নকল হওয়ায় অনেকেই সমালোচনা করছেন। একজন লেখেন, ‘আইডিয়া চুরি, এরপর ডাব্বু রতনানীর থেকে আর কী আশা করা যায়? আমি বুঝি না, তারকারা কেন এত ডাব্বু রতনানীর ফটোশুট করার জন্য পাগল হয়ে যান?’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য