,

রংপুরে মহাসড়কে যুবকের লাশ : দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর হাজিরহাট উত্তম পুরাতন বেতারের সোমবার সকালে সামনে বিবস্ত্র অবস্থা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ১০ গজ পশ্চিমে দেয়ালের সাথে রক্ত এবং ওই যুবকের পোশাক ছিল। পুলিশ বলছে লাশটি দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসার জানান, রংপুর মহানগরীর উত্তম বেতার পাড়ায় রংপুর-দিনাজপুর মহাসড়কের ওপর একটি লাশ দেখতে পায় টহল পুলিশ। খবর পেয়ে সেখানে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম জোন সিআইডি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন।

তিনি জানান, সেখানে আসার পর সিআইডির ক্রাইম সিন এসে লাশের চতুঃপার্শ্বে সিআইডির কর্ডন করে রাখে। লাশের পড়নে কোন কাপড় ছিলনা। পাশের বিল্ডিং এর দেয়ালের পাশে ছিল ছোপ ছোপ রক্তের দাগ। স্যান্ডেল এবং পরিহিত শার্ট ছিল ২০ গজ দূরে।

তিনি আরও জানান, মেট্রোপলিটন পুলিশ, সিআইডিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ইতোমধ্যেই এ ব্যাপারে তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিষয়টি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবককে হত্যা করার পর দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়ার জন্য মহাসড়কের ওপর লাশ ফেলে দেয়া হয়।

স্থানীয় শ্রমিক আজিজুল ইসলাম জানান, যুবকটি বিবস্ত্র অবস্থায় ছিল তার পরনের শার্ট ছিল ২০ গজ দূরে। দেয়ালের পাশে ছিল রক্ত। যদি দুর্ঘটনা হয় তাহলে তার শার্ট এবং রক্ত কেন দূরে দেয়ালের পাশে।

স্থানীয় ব্যবসায়ী নজিবুর রহমান জানান, আমাদের ধারণা যুবকটিকে হত্যা করে পরিকল্পিতভাবে এখানে নিয়ে এসে ফেলে দেয়া হয়েছে, এমন ভাবে যাতে গাড়ি তার মাথার উপর দিয়ে যায় আর সে কারণেই যুবকের মাথা বিকৃত হয়ে গেছে মগজ অন্য জায়গায় চলে গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষে লাশটি নিয়ে যাওয়া হবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা