,

মুজিববর্ষ উদযাপনে রংপুর জেলা প্রশাসনের প্রস্তুুতি সভা

news-image

রংপুর ব্যুরো : রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুুতি সভা আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুুতি সভায় জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীর, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টাস) আব্দুল্লাহ আল ফারুকসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সাহিত্য-সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ করা হয়। সেই সাথে মুজিববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজনের উদ্যোগ নেয়া হয়। রংপুর জিলা স্কুল মাঠে সপ্তাহব্যাপী বইমেলা ১৭ মার্চ বিকেলে উদ্বোধন হবে এবং ২৩ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য