সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের নিয়ে মক্কার র‍্যাপ সংগীত, তীব্র সমালোচনা (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মুসলিম বিশ্বের পবিত্র শহর মক্কায় নারীদের নিয়ে র‍্যাপ সংগীতের ভিডিও প্রকাশ করায় এর তীব্র সমালোচনা করেছেন সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে ভিডিওটির নির্মাতা ও সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে।

দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘অ্যা গার্ল ফ্রম মক্কা’ বা ‘বিন্তে মক্কা’ শিরোনামের এই গানটিতে দেখা যায়, একটি কফি দোকানের মধ্যে হিজাব পরা এক তরুণী মক্কার নারীদের প্রশংসা করে র‍্যাপ করছেন। তার পেছনে গানের সঙ্গে নাচছেন কয়েকজন ছেলেমেয়ে।

গানের প্রথম লাইনটি ছিল, ‘আমি মক্কার একটি ভালো মেয়ে যে কঠোর পরিশ্রম করতে পারে। কোনো কঠিন পরিস্থিতে সে পিছু হঠে না।’

এ বিষয়ে মক্কা কর্তৃপক্ষ জানায়, ভিডিওটি মক্কার মানুষের রীতিনীতি এবং ঐতিহ্যের অবমাননা। তাই ভিডিও তৈরিতে জড়িতদের বিচারের নির্দেশ দিয়েছেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল।

ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, ওই নারী গায়ক মক্কার বাসিন্দা হলেও সৌদি আরবের নাগরিক নন। আবার কেউ কেউ বলছেন, ওই নারী আফ্রিকান বংশোদ্ভূত সৌদি নাগরিক।

https://youtu.be/-ZFfjilGGNo

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস