,

জয়া আহসান মাটির চুলায় পিঠা বানিয়ে খাওয়ালেন (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মাটির চুলায় পিঠা বানিয়ে খাওয়ালেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু তাই নয়, অন্যদের পিঠা খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে তার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই ভিডিওটি শেয়ার করেন জয়া। সেখানে তাকে একটি বাড়ির উঠানে মাটির চুলায় ভাপা ও চিতই পিঠা বানাতে দেখা যায়। তবে তিনি কোথায় এবং কবে সেই পিঠা বানিয়েছেন, তা জানা যায়নি।

ভিডিও’র ক্যাপশনে জয়া লিখেছেন, ‘পিঠে খেলে পেটে সয়…টোনাকে ছাড়াই টুনি একা একা পিঠে বানালো…? আপনাদের সকলের নিমন্ত্রণ।’

ভিডিওতে দেখা যায়, জয়া আহসান একটি প্লাস্টিকের টুলে বসে পিঠা বানাচ্ছেন। তার আশেপাশে কয়েকজন রয়েছেন। পিঠার পাশে একটি পোষা কুকুর। সেখানে জয়া খেজুর রস পান করেন। পাশ থেকে একজন বলেন, ‘ফুল অব সুগার, খেজুর রসে’। খেজুর রস খেতে খেতে জয়া বলেন, ‘ফুল অব সুগার, আমার মোস্ট ফেভারিট। মনে হয় প্রায় দুই বছর পর এবার খেলাম।’

https://www.facebook.com/Jaya.Ahsan.07/videos/535417203746726/?t=0

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য