,

মালয়েশিয়া-সিঙ্গাপুরের অর্থনীতিকে ২০২৪ মধ্যে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের অর্থনীতিকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রোববার রাজধানীর এনইসি মিলনায়তনে বাংলাদেশের উন্নয়ন সাংবাদিকদের ফোরাম (ডিজেএফবি) আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক জরিপের বরাত দিয়ে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক প্রসার লাভ করেছে। এ সময়ের (২০২৪ সালের মধ্যে) মধ্যে দেশের অর্থনীতি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে।’

নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ তার লক্ষ্যমাত্রা অর্জন করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সরকার ভূমিহীনদের পুনর্বাসনের জন্য তাদের জমি বরাদ্দ দিচ্ছে।’

দেশের উন্নয়নের জন্য সাংবাদিকদের সরকারের সঙ্গে এক হয়ে কাজ করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন নিয়ে লিখুন, আমরা আপনাদের সহায়তা করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ‘দেশের প্রধান সমস্যা দারিদ্র। ৭০-৮০ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠীসহ সাধারণ মানুষ দেশের উন্নয়ন চায়।’

‘আপনারা আরও অনুসন্ধানী সংবাদ ‍লিখুন। আমরা তথ্যের অবাধ স্বাধীনতা চাই। আমরা এখান থেকে উপকৃত হব। এক্ষেত্রে আমরা আপনাদের (সাংবাদিকদের) শতভাগ সহায়তা করব,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের সচিব নুরুল আমিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সদস্য (সচিব) আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বেগম ফাতেমা ইয়াসমিন, ডিজেএফবি’র সভাপতি এফএইচএম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য