,

মহড়ার সময় ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় নৌসেনার একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রোববার গোয়ায় নিয়মিত মহড়া পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টুডের।

খবরে বলা হয়, মিগ২৯ যুদ্ধবিমানটি নিয়মিত মহড়ার অংশ হিসেবে উড্ডয়নের পর স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে গোয়ার উপকূলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসেন।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয়া হয়েছে।

দুই ইঞ্জিন বিশিষ্ট এক আসনের বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। এটি দক্ষিণ গোয়ার ভাস্কোর আইএনএস হানসা ঘাঁটি থেকে উড্ডয়ন হয়েছিল। এর তিন মাস আগে ২০১৯ সালের নভেম্বরে গোয়ার একটি গ্রামে মিগ ২৯ বিমান বিধ্বস্ত হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য