,

বুবলী প্রসঙ্গে মুখ খুললেন শাকিব খান!

news-image

নিউজ ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা থেকে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে পথ চলা শুরু করেন তিনি। এরপর একে একে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।

সম্প্রতি বুবলীকে নিয়ে একটি গুঞ্জন ভারী হয়েছে, বুবলী নাকি অন্তঃসত্ত্বা। সন্তান জন্মদানের জন্যই তিনি বিদেশ পাড়ি দিয়েছেন। শুধু তাই নয়, ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান। এমন খবরও প্রচার করেছে কোনো কোনো গণমাধ্যম।

তবে বুবলীর পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকার উত্তরার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন বুবলী। তার যুক্তরাষ্ট্রে যাওয়ার খবর নিশ্চিত নয়।

তার পারিবারিক সূত্র বলছে, ব্যক্তিগত কারণে মিডিয়ার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে ছাড়া যোগাযোগ রাখছেন না এ নায়িকা।

শাকিব-বুবলীকে ঘিরে এমন গুঞ্জণে ভীষণ চটেছেন নায়ক। এমন কী এই বিষয়ে এবার মুখ খুলেছেন শাকিব খান।

গণমাধ্যমকে শাকিব খান বলেছেন, ‘বুবলী কেন নিজেকে আড়ালে রেখেছে আমি জানি না। তার সঙ্গে আমার প্রেমের যে গুঞ্জণ উঠেছে তার সত্য নয়। বুবলী আমার ভালোবন্ধু ও সহঅভিনেত্রী ছাড়া আর কিছুই নয়।’

শাকিব আরও জানান, চলতি বছরেই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করতে চান না তিনি। এবার বিয়ে করলে মিডিয়ার বাইরে করবেন।

অপু বিশ্বাসের সাথে ছাড়াছাড়ির পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে চান শাকিব একথা স্বীকার করেছেন। শাকিবের বাবা-মা পাত্রীও খুঁজছেন।

শাকিব খান বলেন, ‘বিয়ে তো করতে চাই। আমার পছন্দ মতো পরহেজগার ও স্বামীভক্ত পাত্রী পেলে বিয়ে করবো। যে কাজ শেষে বাসায় ফিরলে আমার যত্ন নিবে। মা-বাবা এমন পাত্রীর খোঁজ করছেন। পাত্রী পেলেই বিয়ে।’ বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য